পোস্টগুলি

বলতে পারিনি "ভালোবাসি"!

ছবি
একটা সময় ছিল যখন দিনরাত শুধু একটা মানুষকে নিয়েই ভাবা হতো। সহস্র রাত কেটেছে শুধু একটা মানুষকে নিয়েই স্বপ্ন দেখে। আফসোস কখনো সামনে এসে দাঁড়িয়ে বলতে পারিনি "ভালোবাসি"। সময়টাকে শৈশব বলা যেতে পারে, আবার কৈশোর বললে ও ভুল হবে না। প্রাইমারি ছেড়ে সবে মাত্র মাধ্যমিকে উঠেছি। ঐ সময়টাতে আবেগ এমনিতেই অনেক বেশি কাজ করে। দুনিয়ার সবকিছুই রঙিন লাগতো তখন। রঙিন দুনিয়াটাকে আরো বেশি রাঙিয়ে দিলো প্রিয়তমার মিষ্টি একটা চাহনি। বলছিলাম জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে প্রথম দেখার কথা। এতো সুন্দর একটা মানুষ হতে পারে! এলোমেলো লম্বা চুল আর চোখগুলো সত্যিই কাজল কালো ছিল। হৃদপিন্ডে মৃদু কম্পনের কারণ বুঝতে পারিনি সেদিন। কারণটা বুঝতে পেরেছিলাম পাঁচ বছর পর। কারণ তখন আর প্রিয়তমাকে দেখতে পেতাম না, আর বুকের ভেতর হৃদপিন্ডটা ও কাপতো না। এর মাঝের সময়টাতে পরীটার কথা ভেবে ভেবে নিজেকে নার্ভাস বানানো ছিল নিত্যদিনের রুটিন। প্রিয়তমার সামনাসামনি দাঁড়িয়ে কখনো নরমালি কথা বলতে পারিনি। কখনো হাতছুঁয়ে বলতে পারিনি "তোমাকে চাই"। আসলে নিজেকে প্রেমিক প্রেমিক মনে হয়নি তখন। কখনো ছুঁয়ে দেখতে ও ইচ্ছে হয় নি। সামনে এসে ম...

এখনো ভালোবাসি তোমায়

ছবি
তোমার জন্য লেখা চিঠি গুলো আজ পকেটেই থেকে যায়। তোমার জন্য কেনা ফুল গুলো শুকিয়ে একটা সময় ঝরে যায়। এখন আর তোমার সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারি না ভালোবাসি। আমি কখনো কারো কাছ থেকে ভালোবাসা পাই নি। তবে ভালোবেসেছি। নিজের সবটুকু দিয়েই ভালোবেসেছি তোমায়। তোমাকে যেদিন থেকে ভালোবেসেছি কখনোই হারানোর ভয় করি নি। ভেবেছি নিজের সবটুকু দিয়ে আগলে রাখবো তোমায়। তুমি আমার পাশে থাকলে কোনো বাধাই অসম্ভব মনে হতো না আমার। কিন্তু সেই তুমিই আজ আমার পাশে নেই। জানিনা কোন এক অজানা ভয়ে ছেড়ে চলে গেলে আমায়। বুঝলে না আমায়। বুঝলে না আমার ভালোবাসা। কাউকে ভালোবাসতে একটা সুন্দর মন লাগে। মনের ভেতরে কিছু অনুভুতি থাকতে হয়। যার কোনো কিছুই তোমার মধ্যে নেই। তাই তো তোমাকে এত ভালোবাসার পর ও তুমি আমার ভালোবাসা বুঝতেই পারলে না। তবে একদিন তুমি ভালোবাসা বুজবে। ভালোবাসতে শিখবে একদিন। এবং সেদিন তুমি আমাকেই খুঁজবে। এখন ও ভালোবাসি তোমায়। একদম আগের মতোই। তবে এখন আর তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারি না। আগে রাত জেগে কবিতা লিখতাম তোমার জন্য, আর অপেক্ষা করতাম একটা নতুন ভোরের যেখানে কাটতো সারাটা দিন তোমার ভালোবাসার ছোয়ায়। আজ সেই সুখস্মৃত...

একটি প্রত্যাখানের গল্প: "তবুও ভালোবাসি"

ছবি
তোমার ভালোবাসা পাইনি বলে আমি ব্যার্থ নই। বরং আমার ভালোবাসা বুঝতে না পেরে তুমি ব্যার্থ। তোমার কাজল কালো চোখের চাহনি, তোমার হাসি এসব কোনো কিছুই বলে নি যে তোমি আমার না। কিন্তু এখন বুঝতে পারছি অভিনয় টা তুমি খুব ভালোই পারো। তোমাকে দেখার জন্য রাস্তার ধারে যখন দাঁড়িয়ে থাকতাম, তুমি মুচকি হেসে বলতে আজও দাঁড়িয়ে আছেন। কিন্তু বলতে না যে, আমার রোজ রোজ দাঁড়িয়ে থাকা শুধু একটা ব্যার্থতার গল্প। তুমি আমাকে দেখে কখনো অখুশি হতে না। আমার দেওয়া গোলাপ তুমি কখনো ফেলে দিতে না। আমার বলা ভালোবাসায় কখনো তুমি বিরক্তি প্রকাশ করতে না। আমার দেওয়া চিরকুট কখনো ফেলে দিতে না। যদিও সেই চিরকুটের কোনো উত্তর দিতে না, তবুও বুঝে নিতাম হয়তো ভালোবাসো। কারণ আমি জানতাম যে মেয়েরা সব কথা মুখে বলতে পারে না। কিছু কথা বুঝে নিতে হয়। আমি ও তাই বুঝে নিয়েছিলাম যে তুমি হয়তো আমাকে ভালোবাসো। তাই তো তোমাকে নিয়ে রঙিন স্বপ্ন বাঁধতে শুরু করেছিলাম। কিন্তু ভাবি নি যে আমার স্বপ্ন গুলো একসময় হারিয়ে যাবে। তোমাকে নিয়ে ভাবা প্রতিটা স্বপ্নের জন্য এখন এক ফোটা করে চোখের জল ফেললে ও হয়তো চোখের সব জল শুকিয়ে যাবে। যাকে এত ভালবাসলাম তাকে কাছে না পাওয়...